ঢাকা | বঙ্গাব্দ

ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কিছু না ঘটে সেই ব্যবস্থা নিচ্ছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | ২৯ সেপ্টেম্বর, ২০২৫
ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কিছু না ঘটে সেই ব্যবস্থা নিচ্ছি: স্বরাষ্ট্র উপদেষ্টা ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা ঘটতে না পারে সেই বিষয়ে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।’


তিনি বলেন, ‘দেশে দুর্গাপূজা যেন উৎসবমুখর না হয়, সেজন্যই খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটানো হয়েছে।’


আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


তিনি বলেন, ‘সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করছে। তাদের অপতৎপরতা রুখে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


তিনি জানান, খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতিতে আটকা পড়া পর্যাটকদের বেশিভাগকে ফিরিয়ে আনা হয়েছে। খাগড়াছড়ি পরিস্থিতি এখন সন্তোষজনক।


এর আগে থানা ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘জনদুর্ভোগ নিরসন, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ও থানার সেবার মান আরও উন্নত ও আধুনিক করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব ভবনে স্থানান্তর করা হবে। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


thebgbd.com/NIT