ঢাকা | বঙ্গাব্দ

নেতৃত্বে প্রেসিডেন্ট ও দুই কর্মকর্তা

প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেইও দেশের আইন পরিষদের আরেক কর্মকর্তা এই তিন সদস্যের দলে থাকবেন।
  • অনলাইন ডেস্ক | ০১ মার্চ, ২০২৬
নেতৃত্বে প্রেসিডেন্ট ও দুই কর্মকর্তা মাসুদ পেজেশকিয়ান।

সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আরও দুই শীর্ষ কর্মকর্তা। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


খামেনির অন্যতম উপদেষ্টা মোহাম্মদ মোখবেরের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেইও দেশের আইন পরিষদের আরেক কর্মকর্তা এই তিন সদস্যের দলে থাকবেন। তারা অন্তর্বর্তী প্রক্রিয়া তদারকি করবেন।


সূত্র: এএফপি


এসজেড