ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার শপথ নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ রোববার তারা এই ঘোষণা দেয়। তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
বিপ্লবী গার্ড বাহিনীর নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ‘এই শিশু হত্যাকারী অপরাধী যতদিন বেঁচে থাকবে, ততদিন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করব এবং হত্যা করবো।’
সূত্র: এএফপি
এসজেড