ঢাকা | বঙ্গাব্দ

দোহায় একাধিক বিস্ফোরণ

সাম্প্রতিক দিনগুলোতে কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৭ মার্চ, ২০২৬
দোহায় একাধিক বিস্ফোরণ কাতার।

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন। এর একদিন আগে একই শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের প্রতিধ্বনি শোনা যায়। দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা অভিযান জোরদার করার প্রেক্ষাপটে সাম্প্রতিক দিনগুলোতে কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।


সূত্র:  এএফপি


এসজেড