ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলের পাশাপাশি কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন বাহিনী অবস্থানরত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়। তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং আইআরআইবিতে প্রচারিত গার্ডসের এক বিবৃতিতে বলা হয়, ‘অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে অর্থাৎ ইসরায়েলকে এবং অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে। নির্ভুল লক্ষ্যভেদী তরল ও কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে এসব হামলা পরিচালিত হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড