ঢাকা | বঙ্গাব্দ

‘তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না’, ছাত্রীদের নিয়ে কড়া মন্তব্য এমপি মানসুরার

  • নিজস্ব প্রতিবেদক | ০৬ মে, ২০২৬
‘তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না’, ছাত্রীদের নিয়ে কড়া মন্তব্য এমপি মানসুরার ছবি : সংগৃহীত।

তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মানসুরা আলম। তিনি বলেন, জুলাই একবারই এসেছিল, তখন হলের তালা ভাঙা ছিল দীর্ঘদিনের এক নিষ্পেষণের বিরুদ্ধে দাঁড়ানো।

নিজের ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই একবারই এসেছিল।

মেয়েদের হলের তালা ভেঙে আসা বাঁধভাঙা জোয়ারকে সাপোর্ট দিয়েছিল সারা দেশের মানুষ। কারণ সেটি ছিল দীর্ঘদিনের এক নিষ্পেষণের বিরুদ্ধে দাঁড়ানো।

মানসুরা আলম বলেন, এরপর যতবার তালা ভেঙে বের হয়েছে, ততবারই হয়েছে নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীকে সার্ভ করতে। ব্যাপারটা এখন হাস্যকর পর্যায়ে নামিয়ে দেওয়া হয়েছে।

thebgbd.com/NA