ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়াকে ‘পুরস্কৃত’ করা উচিত নয়

জেলেনস্কি লিখেছেন, ‘চাপ অব্যাহত রাখতে এবং কূটনৈতিক প্রচেষ্টা নস্যাৎ করে দিতে পুতিন প্রদর্শনমূলক হত্যাকাণ্ড চালাবেন।’
  • অনলাইন ডেস্ক | ১৯ আগস্ট, ২০২৫
রাশিয়াকে ‘পুরস্কৃত’ করা উচিত নয় ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, রাশিয়াকে যুদ্ধের জন্য ‘পুরস্কৃত’ করা উচিত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার কয়েক ঘণ্টা আগে এ কথা বলেন তিনি।


ওয়াশিংটন থেকে এএফপি জানায়, জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ইউক্রেন ও ইউরোপের ওপর চাপ অব্যাহত রাখতে এবং কূটনৈতিক প্রচেষ্টা নস্যাৎ করে দিতে পুতিন প্রদর্শনমূলক হত্যাকাণ্ড চালাবেন। রাশিয়াকে এই যুদ্ধের জন্য পুরস্কৃত করা উচিত নয়।’


সূত্র: এএফপি


এসজেড