গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের তিন শিক্ষক—জামাল উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ তাজুল ইসলাম ও মো. মোখলেছুর রহমানের বদলির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এসব শিক্ষক শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট করছেন, নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করছেন এবং শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন। দাবি পূরণ না হওয়ায় এবং অধ্যক্ষের প্রকাশিত ‘প্রহসনমূলক’ ক্লাস রুটিনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা দ্রুত ব্যবস্থা নিয়ে কলেজে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
thebgbd.com/NA