ঢাকা | বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পায়ুপথে ইয়াবা পাচারের সময় ডিবির হাতে গ্রেপ্তার ৪

  • নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০২৫
ঠাকুরগাঁওয়ে পায়ুপথে ইয়াবা পাচারের সময় ডিবির হাতে গ্রেপ্তার ৪ ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পায়ুপথে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার নেকমরদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৬) ,কিসমত পলাশবাড়ি গ্রামের কবির হোসেনের ছেলে নুরজামাল (২৮), একই গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিব রানা (২২) ,দক্ষিণপাড়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতালেব হক (২২)।


জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ডিবি মামুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।


ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলাম জানান, কক্সবাজার হতে মাদকের একটি বিশাল চালান আসছে গোপন সংবাদে এমন তথ্য জানতে পেরে জেলা ডিবি পুলিশের ওসি মামুন অর রশীদের নেতৃত্বে একটি চৌকস টিম রাণীশংকৈল থানাধীন নেকমরদ-কাতিহারগামী সড়কে চেকপোস্ট বসায়। এ সময় তিন যুবককে সন্দেহজনক মনে হলে তাদের চ্যালেঞ্জ করে ডিবি পুলিশ। তাদের প্রত্যেকের কাছে একটি করে মোট তিনটি ইয়াবার পটলা পায়। 


পরে তাদের আরও জিজ্ঞাসাবাদ করলে তারা পায়ুপথের মাধ্যমে পেটে আরও ইয়াবা বহন করছে বলে জানায়। পরবর্তীতে তাদের পেট থেকে আরও তিনটি ইয়াবার পটলা সহ মোট ৬টি পটলায় মোট ৩১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের নিতে মোটরসাইকেল যোগে আরও এক যুবক এলে কৌশলে তাকেও আটক করা হয়।


এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশ।


thebgbd.com/NIT