ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার সমালোচনায় ম্যাক্রোঁ

এক্স-এ এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, ‘ইউক্রেনে এক রাতেই ৬২৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে, এটাই রাশিয়ার শান্তির ধারণা।’
  • অনলাইন ডেস্ক | ২৮ আগস্ট, ২০২৫
রাশিয়ার সমালোচনায় ম্যাক্রোঁ উদ্ধারকাজ চলছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় অভিযোগ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ বৃহস্পতিবার বলেছেন, মস্কো ‘সন্ত্রাস ও বর্বরতা’ চালাচ্ছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে তিন শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে।


সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, ‘ইউক্রেনে এক রাতেই ৬২৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে, এটাই রাশিয়ার শান্তির ধারণা।’ মস্কো ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


সূত্র: এএফপি


এসজেড