ঢাকা | বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আদর্শচ্যুতির অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের নওগাঁ জেলা ও উপজেলা ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ আগস্ট, ২০২৫
গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ ছবি : সংগৃহীত।

কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আদর্শচ্যুতির অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের নওগাঁ জেলা ও উপজেলা ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।


শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।


সংবাদ সম্মেলন নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। নীতি, নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে গণঅধিকার পরিষদ। কমিটি বাণিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ, দুর্নীতি, একক আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগ তোলে নিজের আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ ও তৃণমূল কর্মীদের প্রতি দায়িত্ববোধ থেকেই এই সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।


সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন এবং বর্তমান কেন্দ্রীয় কমিটি ঘোষণার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।


thebgbd.com/NA