রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণ অধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে সরে যেতে বললেও তারা অবস্থান করলে ব্যাপক লাঠিচার্জ চালানো হয়। এতে নুরসহ বহুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
https://thebgbd.com/BYB