ঢাকা | বঙ্গাব্দ

নুরের ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক | ৩০ আগস্ট, ২০২৫
নুরের ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ ফাইল ছবি

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায় শান্তিপূর্ণভাবে এ বিক্ষোভ মিছিল করার কথা জানায় গণ অধিকার পরিষদ।

 

দলটি জানায়, বিক্ষোভ মিছিলে ছাত্র, যুব, শ্রমিকসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণঅধিকার পরিষদকে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে। 


thebgbd.com/NIT