ঢাকা | বঙ্গাব্দ

আফগানিস্তানে ভূমিকম্পে মৃত বেড়ে ৬২২

রোববার মধ্যরাতের ঠিক আগে আঘাত হানা ভূমিকম্পে ‘কুনার প্রদেশে ৬১০ জন নিহত, ১৩০০ আহত ও বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০১ সেপ্টেম্বর, ২০২৫
আফগানিস্তানে ভূমিকম্পে মৃত বেড়ে ৬২২ লাফিয়ে বাড়ছে মৃত্যের সংখ্যা।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে  রোববার গভীর রাতে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬২২ জনে দাঁড়িয়েছে এবং দেড় হাজারেরওও বেশি আহত হয়েছেন। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এএফপিকে এ তথ্য জানিয়েছেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, ‘রোববার মধ্যরাতের ঠিক আগে আঘাত হানা ভূমিকম্পে কুনার প্রদেশে ৬১০ জন মারা গেছে,  ১৩শ’ জন আহত ও অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে।’ তিনি আরও বলেন, ভূমিকম্পে নাঙ্গারহার প্রদেশে ১২ জনের মৃত্যু ও ২৫৫ জন আহত হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড