ঢাকা | বঙ্গাব্দ

ধর্ষণের হুমকিদাতা শিবিরের কেউ নন, অপপ্রচারের অভিযোগ সাদিক কায়েমের

গণধর্ষণের হুমকিদাতা শিবিরের কেউ নন, শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবির সমর্থিত ডাকসু ভিপি প্রার্থী সাদিক কায়েম।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ সেপ্টেম্বর, ২০২৫
ধর্ষণের হুমকিদাতা শিবিরের কেউ নন, অপপ্রচারের অভিযোগ সাদিক কায়েমের ছবি : সংগৃহীত।

গণধর্ষণের হুমকিদাতা শিবিরের কেউ নন, শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবির সমর্থিত ডাকসু ভিপি প্রার্থী সাদিক কায়েম।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে এক ব্রিফিংয়ে সাদিক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম থেকে কোন সাইবার বুলিং নিয়ে ব্যবস্থা নেয়নি দেখেই ক্রমাগত অনলাইনে বুলিং চলছে। ব্লেমিং এর রাজনীতি চলছে।

তিনি বলেন, বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী এই কাজ করছে। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে কাজ করতে হবে।

thebgbd.com/NA