ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে মানুষের মনের শঙ্কা কাটেনি: সাইফুল হক

সাইফুল হক বলেন, সকল বিষয় ঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্য জুলাই সনদে স্বাক্ষর করার আশা রাখা যায়।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ সেপ্টেম্বর, ২০২৫
নির্বাচন নিয়ে মানুষের মনের শঙ্কা কাটেনি: সাইফুল হক ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো সাধারণ মানুষের মনের শঙ্কা কাটেনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ এখনো গভীর অনিশ্চয়তার মধ্য রয়েছে। নির্বাচন বাস্তবায়ন না হলে বিভক্তির সৃষ্টি হবে। 


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালের রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অধিকার ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম ও বাসযোগ্য নগর গড়ে তোলা ও নাগরিক সেবা নিশ্চিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।  


তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন ভণ্ডুল হলে এই সরকারের ভাবমূর্তি একেবারে ক্ষুণ্ন হবে। 


সাইফুল হক বলেন, সকল বিষয় ঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্য জুলাই সনদে স্বাক্ষর করার আশা রাখা যায়। 


এ সময় সরকার ও নির্বাচন কমিশনকে সোজা রাস্তায় থাকার পাশাপাশি নির্বাচন কমিশনের আর পিওর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।


thebgbd.com/NIT