ঢাকা | বঙ্গাব্দ

বিচারের মুখে পেরুর ২ সাবেক প্রেসিডেন্ট

দুজনের মধ্যে একজন ভিজকারা মুক্তি পেলেও দ্বিতীয়জন টলোডোকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৪ সেপ্টেম্বর, ২০২৫
বিচারের মুখে পেরুর ২ সাবেক প্রেসিডেন্ট পেরু।

পেরুর দুই সাবেক প্রেসিডেন্ট তাদের মুখোমুখি দুর্নীতির মামলায় ভিন্ন ফলাফলের মুখোমুখি হচ্ছেন। লিমা থেকে এএফপি এ খবর জানায়।


দুজনরে মধ্যে একজন সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে বুধবার মুক্তির নির্দেশ দিয়েছে পেরুর একটি আপিল আদালত। তিনি দুর্নীতির অভিযোগে আটক ছিলেন। ভিজকারার বিরুদ্ধে ১১ বছর আগে দক্ষিণ পেরুর মোকেগুয়া অঞ্চলের গভর্নর থাকাকালীন গণপূর্তের চুক্তির বিনিময়ে ২.৩ মিলিয়ন সোল (প্রায় ৬৪০,০০০ মার্কিন ডলার) ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়। তবে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।


৬২ বছর বয়সী এই ব্যক্তিকে যে কারাগারে রাখা হয়, সেখানে আরেক সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডো, ওলান্টা হুমালা ও পেদ্রো কাস্টিলোকেও বন্দি রাখা হয়। ব্রাজিলের নির্মাণ জায়ান্ট ওডেব্রেখেটের কাছ থেকে ঘুষ নেওয়ার সঙ্গে জড়িত অর্থ পাচারের মামলায় বুধবার সাবেক প্রেসিডেন্ট টলেডোকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৭৯ বছর বয়সী এই ব্যক্তি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরু শাসন করেন এবং শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।


রায় শোনার পর তিনি আদালতকে বলেন, ‘আমি (বিচারিক) ব্যবস্থায় গভীরভাবে হতাশ।’ তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রসিকিউটররা জানান, টোলেডো ওডেব্রেখ্ট থেকে আনুমানিক ৩৫ মিলিয়ন ডলার ঘুষ পেয়েছেন এবং তা রিয়েল এস্টেট কিনতে ব্যবহার করেছেন বলে তারা অনুমান করছেন।


সূত্র: এএফপি


এসজেড