ঢাকা | বঙ্গাব্দ

ডাকসুতে বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার।
  • নিজস্ব প্রতিবেদক | ০৫ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসুতে বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহিন এই কথা জানান। এ সময় আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন।

মাহিন বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই।

তবে আমার সমর্থকদের বলছি, আবু বাকের মজুমদারের জয়-ই মাহিন সরকারের জয়।’

গণ-অভ্যুত্থানের শক্তিদের মধ্যে যে ফাটল ধরেছে, সেখান থেকে ঐক্যে ফিরতেই এই সিদ্ধান্ত বলেও জানান এনসিপির সাবেক এই নেতা।

এদিকে মাহিন সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবু বাকের মজুমদার।

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছিলেন মাহিন সরকার।

এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে এনসিপি।

thebgbd.com/NA