ঢাকা | বঙ্গাব্দ

হাসিনার মতো রক্তচোষাকে বিতাড়িত করার আর্কিটেকচার তারেক রহমান: রিজভী

  • নিজস্ব প্রতিবেদক | ০৫ সেপ্টেম্বর, ২০২৫
হাসিনার মতো রক্তচোষাকে বিতাড়িত করার আর্কিটেকচার তারেক রহমান: রিজভী ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান জুলাই-আগস্ট মহাবিপ্লবের ভিত্তি তৈরি করেছিলেন। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে ছাত্র-জনতা শেখ হাসিনার মতো রক্তচোষা বাদুরকে দেশ থেকে বিতারিত করতে পেরেছিলেন। তার মূল নায়ক, আর্কিটেকচার ছিলেন তারেক রহমান।

তিনি শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে যে জিএস মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ছিলেন ছাত্রলীগের পদধারী নেতা এবং যিনি ভিপি পদপ্রার্থী তিনিও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছিল ফাহমিদা। এজন্য ফাহমিদাকে সাইবার বুলিং করে নানাভাবে হুমকী দেওয়া হয়েছে। তারা ভন্ডামি ও ছদ্মবেশে ছাত্রলীগ করেছে। যখন তারা ছাত্রলীগ করতো তখন গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালিয়েছে, হাত-পা কেটেছে, আজ তারাই এখন ছাত্রশিবিরের নেতা। তারা কি করে সাধারণ ছাত্রদের ভোট পাবে তা আমি জানি না।

রিজভী বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের পাশাপাশি অনেক দলের প্যানেল আছে। ৭১ রাজনৈতিক ভুলের জন্য যদি কাউকে রাজাকার বলা হয় তাহলে এজন্য সাইবার বুলিং ও হুমকির সম্মুখীন হতে হয় তাহলে সেই ছাত্র সংগঠন কখনই সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় যে জ্ঞান চর্চার কেন্দ্র তা তারা বিশ্বাস করে না।

শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল ৷ এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


thebgbd.com/NIT