ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের বেলুচিস্তানে বিক্ষোভ

বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় রাস্তা আটকে রেখে বিক্ষোভ করায় তাদের আটক করে পুলিশ।
  • অনলাইন ডেস্ক | ০৮ সেপ্টেম্বর, ২০২৫
পাকিস্তানের বেলুচিস্তানে বিক্ষোভ বিক্ষোভের ছবি।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিক্ষোভকালে অন্তত ৬০ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ। পাকিস্তানের কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


২ সেপ্টেম্বর রাজনৈতিক একটি সমাবেশে বোমা হামলায় ১৫ জন নিহতের ঘটনার প্রতিবাদে বেলুচিস্তানের এক ডজনেরও বেশি শহরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় রাস্তা আটকে রেখে বিক্ষোভ করায় তাদের আটক করে পুলিশ। এছাড়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে।


জ্যেষ্ঠ পুলিশ সুপার মুহাম্মদ বালুচ এএফপি’কে বলেন, সরকার ইতোমধ্যেই বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার তাদের থাকলেও, জনসাধারণের স্বাভাবিক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করা কিংবা যানবাহন চলাচলে বাধা দেওয়া যাবে না। এছাড়া, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতেও বাধ্য করার কোনও অধিকার কারও নেই।


সূত্র: এএফপি


এসজেড