ঢাকা | বঙ্গাব্দ

বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধে দেশে লোডশেডিং: পিডিবি

পিডিবি বলছে, আগামী দু-তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধে দেশে লোডশেডিং: পিডিবি সংগৃহীত

যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।


মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে এই তথ্য জানানো হয়।


 

পিডিবি বলছে, আগামী দু-তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। সাময়িক এ পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা করছে পিডিবি।



thebgbd.com/AR