ঢাকা | বঙ্গাব্দ

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

  • নিজস্ব প্রতিবেদক | ১০ সেপ্টেম্বর, ২০২৫
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ শেখ হাসিনা।

পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। সেখানে শেখ হাসিনার লকার ও ১২ লাখ টাকার এফডিআর জব্দ করেছে সিআইসি।


বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লকারটি জব্দ করা হয়। সিআইসির মহাপরিচালক আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।


আহসান হাবীব বলেন, পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পাওয়া গেছে। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের একটি টিম লকারটি জব্দ করেছে।


thebgbd.com/NIT