ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নব নির্বাচিত ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সদ্য নির্বাচিত ডাকসুর জিএস এস এম ফরহাদ ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় সাদিক কায়েমের সঙ্গে এস এম ফরহাদ, মুহাম্মদ মহিউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে যান ডাকসু নির্বাচনে শিবির প্যানেলে সদ্য জয়ী ভিপি সাদিক কায়েম।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
thebgbd.com/NA