ঢাকা | বঙ্গাব্দ

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ সেপ্টেম্বর, ২০২৫
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইল ছবি

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সুশীলা কার্কি এ শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান নেপা‌লের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।


নেপালে বাংলাদেশ দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের পাশাপা‌শি রাষ্ট্রদূত নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। 


https://thebgbd.com/BYB