ঢাকা | বঙ্গাব্দ

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজকেও সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান

  • নিজস্ব প্রতিবেদক | ১৬ সেপ্টেম্বর, ২০২৫
হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজকেও সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের দ্বিতীয় দিনের সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)।


বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেবেন তিনি। পরে জেরা করবেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী।


গতকালও দিনভর মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ চলে। এসময় তিনি নিজেও দুই দফায় ৩৯ দিন রিমান্ডে ছিলেন জানিয়ে অকথ্য নির্যাতনের বর্ণনা তুলে ধরেন।


আদালতে এই সম্পাদক বলেন, হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে ভারতের বড় ভূমিকা ছিলো। দেশ পরিণত হয়েছিল ভারতে অঘোষিত উপনিবেশে। তুলে ধরেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে কারা সহযোগীতা করেছেন।


এদের মধ্যে বিচারপতি, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তি, নিবাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করেন।


শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার সাক্ষ্যগ্রহণ একেবারে শেষ পর্যায়ে। আর দু-একজনের সাক্ষ্যগ্রহণ শেষে, মামলার যুক্তি তর্ক উপস্থাপন শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।


thebgbd.com/NIT