বিভিন্ন প্রলোভনে ১৭ বিয়ে করে দেশব্যাপী আলোচনার সৃষ্টি করা সেই বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে ১৭ বিয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়।
বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফিজ আহম্মেদ বাবলু স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।
জানা গেছে, গত ৯ এপ্রিল খুলনা জেলার এক নারী কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে পরিবেশ ও বন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই বরখাস্তের আদেশ আসে।
উল্লেখ্য, চাঁদপুর জেলার তুষপুর গ্রামের মোশাররফ হোসেন পাটোয়ারীর ছেলে কবির হোসেন এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। বন বিভাগের উচ্চ পদ ব্যবহার করে ফাঁদে ফেলেন অনেক নারীকে। এ কারণে একই অভিযোগে পূর্বে আরও দুবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন বন কর্মকর্তা কবির হোসেন। তবে পতিত আওয়ামী সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী দীপু মনির সুপারিশে চাকরিতে পুনর্বহাল হন তিনি।
কবির হোসেন পাটোয়ারী তার বরখাস্ত হওয়ার কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্যের জন্য তার আইনজীবীর সাথে কথা বলার পরামর্শ দেন।
thebgbd.com/NIT