ঢাকা | বঙ্গাব্দ

গুপ্তচর সন্দেহে ব্রিটেনে গ্রেপ্তার ৩

ব্রিটেনের জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা সন্দেহ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
গুপ্তচর সন্দেহে ব্রিটেনে গ্রেপ্তার ৩ ব্রিটিশ পুলিশ।

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি সন্দেহে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশ। আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


পুলিশ জানিয়েছে, ব্রিটেনের জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা সন্দেহ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪১ বছর বয়সী পুরুষ এবং ৩৫ বছর বয়সী এক নারীকে একই ঠিকানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য এলাকা থেকে ৪৬ বছর বয়সী একজন পুরুষকে গ্রেপ্তার করা হয়।


কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান ডমিনিক মারফি জানান, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ‘প্রক্সি’ হিসেবে কাজ করা লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে। ব্রিটেনে রাশিয়ার হয়ে কাজ করার দায়ে গত মে মাসে বুলগেরিয়ার ছয় নাগরিকের কারাদণ্ড হয়েছে। এছাড়া আরো কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি আটক হওয়ার পর সাজা ঘোষণার অপেক্ষায় রয়েছে।


ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান জানান, রাশিয়া ব্রিটেনের মাটিতে কাজ করার জন্য ব্যক্তিগত গোয়েন্দা সংস্থা ও অপরাধীদের নিয়োগ করছে। ব্রিটেনে কোনো ভিন দেশের হয়ে কাজ করার আগে আবারো বিষয়টি ভেবে দেখার হুঁশিয়ারি দেন তিনি।


সূত্র: এএফপি


এসজেড