ঢাকা | বঙ্গাব্দ

সফরসঙ্গীদের সঙ্গে জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
সফরসঙ্গীদের সঙ্গে জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে আরও রয়েছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা।

প্রেস সচিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি জানান।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংস্থাটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বৈশ্বিক সংকট, জলবায়ু পরিবর্তন, সংঘাত, মানবাধিকার এবং খাদ্য নিরাপত্তা ইস্যুগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতিসংঘের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের রাষ্ট্রপ্রধান লুলা দা সিলভা। এবারও তাই হচ্ছে।

লুলা দা সিলভার পর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তার বক্তব্য শুরু হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এবারের অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে "বিশ্বের লক্ষ্য" এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থান ও কূটনৈতিক অগ্রাধিকার তুলে ধরবেন।

thebgbd.com/NIT