ঢাকা | বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তন বিষয়ে বিজ্ঞান ‘স্পষ্ট’

ম্যাক্রোঁ বলেন, ‘স্বনামধন্য বিজ্ঞানীরা, যারা নিজ নিজ ক্ষেত্রে স্বীকৃত, তারা এই বিষয়ে কোনো সন্দেহ রাখেন না।’
  • অনলাইন ডেস্ক | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
জলবায়ু পরিবর্তন বিষয়ে বিজ্ঞান ‘স্পষ্ট’ ইমানুয়েল ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পৃথিবী উষ্ণ হওয়ার পেছনে জীবাশ্ম জ্বালানির প্রভাব বিষয়ক বিজ্ঞানকে ‘যথেষ্ট স্পষ্ট’ বলে অভিহিত করেছেন। বুধবার জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক উষ্ণতাকে ‘প্রতারণা’ বলে আখ্যা দেন।


ম্যাক্রোঁ বলেন, ‘কখনও কখনও আমরা এমন কিছু বক্তব্য শুনি যা থেকে মনে হয় জলবায়ু বা জীববৈচিত্র্যের বিষয়টি শুধ্ইু একটি মতামত, যেখানে বিজ্ঞান খুব বেশি স্পষ্ট নয়। এখনো বিশ্বাস করি, এই বিষয়ে বিজ্ঞান যথেষ্ট স্পষ্ট। যাই হোক, স্বনামধন্য বিজ্ঞানীরা, যারা নিজ নিজ ক্ষেত্রে স্বীকৃত, তারা এই বিষয়ে কোনো সন্দেহ রাখেন না।’


সূত্র: এএফপি


এসজেড