ঢাকা | বঙ্গাব্দ

মুহূর্তেই ভিন্ন ভাষায় মেসেজ যেভাবে অনুবাদ করে দেবে হোয়াটসঅ্যাপ

নতুন এক ফিচার নিয়ে হাজির হয়েছে জুকারবার্গের হোয়াটসঅ্যাপ। জানা যাচ্ছে, এবার যেকোনো মেসেজ সরাসরি অনুবাদ করে দেবে অ্যাপই।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ সেপ্টেম্বর, ২০২৫
মুহূর্তেই ভিন্ন ভাষায় মেসেজ যেভাবে অনুবাদ করে দেবে হোয়াটসঅ্যাপ ফাইল ছবি

হঠাৎ ভিন্ন একটি ভাষায় মেসেজ এসেছে আপনার হোয়াটসঅ্যাপে। কিছুতেই বুঝতে পারছেন না কী বলতে চেয়েছে অপর পাশের ব্যক্তি। অথবা ধরুন প্রিয়জন খটমট ইংরেজিতে তার মনের কথা আপনাকে জানিয়েছে। কিন্তু আপনি সে ভাষা বুঝছেন না।


আর এই সময়ে সেই জটিল বার্তা পড়ে তার মনের কথা বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে আপনার কাছে। উপায় একমাত্র অনুবাদক। তবে এবার আর হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে ট্রান্সলেটরের সাহায্য নিতে হবে না! কারণ, এবার মেসেজের অনুবাদ করে দেবে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপই।


বিষয়টি ঠিক কী


নতুন এক ফিচার নিয়ে হাজির হয়েছে জুকারবার্গের হোয়াটসঅ্যাপ। জানা যাচ্ছে, এবার যেকোনো মেসেজ সরাসরি অনুবাদ করে দেবে অ্যাপই। নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে? যে মেসেজ ভাষার কারণে বুঝতে পারছেন না, সেটিতে লং প্রেস করতে হবে। তাহলেই পাবেন ‘ট্রান্সলেট’ অপশন। তাতে ক্লিক করলেই পাবেন একাধিক ভাষার অপশন। যে ভাষায় চান সেটাতে ক্লিক করলেই হবে অনুবাদ।


আট থেকে ৮০, বর্তমানে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। দিনভর স্মার্টফোনেই গুজে থাকেন সবাই। কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সব কিছুতেই মোটের ওপর ভরসা এই হোয়াটসঅ্যাপ। তাই অ্যাপকে আরো আকর্ষণীয় করার লক্ষ্য প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থা। তাই প্রায়ই নতুন নতুন ফিচার উপহার পান ব্যবহারকারীরা।


thebgbd.com/NIT