ঢাকা | বঙ্গাব্দ

১৭ বছর আ. লীগ বন্ধু সেজে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করেছে: মঈন খান

দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ বছর আ. লীগ বন্ধু সেজে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করেছে: মঈন খান ছবি : সংগৃহীত।

দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ১৭ বছর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে আওয়ামী লীগ তাদের একক কর্তৃত্ব আরোপ করেছে।


মঈন খান শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে নির্বাচনি এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


আওয়ামী লীগের নানা অপকর্মের চিত্র তুলে ধরে মঈন খান বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার, অনাচারে অতিষ্ঠ হয়ে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার নিয়ে গিয়েছিল।


তবে সেখানেও কোনো সুফল পায়নি। কারণ আওয়ামী লীগ মুখে বলে এককথা, আর কাজে করে এর উল্টোটা।’ 


তিনি বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই এক তা বিশ্বাস করে। জাতীয়তাবাদ যেভাবে একজন নাগরিক তার সব অধিকার নিশ্চিত করতে পারে।


ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ প্রমুখ।


thebgbd.com/NA