ঢাকা | বঙ্গাব্দ

আজকে ক্রিকেট ‘হানড্রেড পারসেন্ট’ হেরে গেছে: তামিম

  • নিজস্ব প্রতিবেদক | ০১ অক্টোবর, ২০২৫
আজকে ক্রিকেট ‘হানড্রেড পারসেন্ট’ হেরে গেছে: তামিম ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের পর তামিম ইকবাল বলেছেন, আমি একটা কথাই বলবো, যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে ইলেকশন করতে চান, করতে পারেন। জিততেও পারেন। কিন্তু ক্রিকেট আজকে ‘হানড্রেড পারসেন্ট’ হেরে গেছে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 


আজ বুধবার (১ অক্টোবর) মিরপুরে গণমাধ্যমকে এসব কথা বলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।


৫০ শতাংশ মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে জানিয়ে তামিম আরও বলেন, আপনারা বড় গলায় বলেন যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে। আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধের চেষ্টা করেন।


তিনি আরও বলেন, এটা সবার কাছে স্পষ্ট, কারা কোন ধরনের হস্তক্ষেপ করেছেন। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমি এটা নিয়ে অবশ্যই কথা বলবো। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। এর সঙ্গে যারা জড়িত তারাও বুঝতে পারছেন, ইলেকশনটা কোনো দিক থেকেই ইলেকশন ছিল না।


thebgbd.com/NIT