ঢাকা | বঙ্গাব্দ

মাদুরোর সম্মানসূচক ডিগ্রি গ্রহণ

মাদুরো বিশ্ববিদ্যালয়ের মঞ্চে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বক্তব্য দেন।
  • অনলাইন ডেস্ক | ০১ অক্টোবর, ২০২৫
মাদুরোর সম্মানসূচক ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে নিকোলাস মাদুরো।

ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনসাপূর্ণ অচলাবস্থার মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মঙ্গলবার একটি সামরিক একাডেমি থেকে নিরাপত্তা বিষয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


একটি মেডেল, একটি লাল বেরেট এবং একটি কালো টিউনিক পরিধান করে মাদুরো বোলিভারিয়ান সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ‘নিরাপত্তা বিষয়ক’ ডিগ্রি গ্রহণ করেন। এটি ভেনিজুয়েলার ১২টি সামরিক একাডেমির একটি। বর্তমানে দেশটি এর উপকূলের কাছে ছয় সপ্তাহ ধরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের মুখোমুখি রয়েছে।


মার্কিন বাহিনী দাবি করেছে, তারা ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের দিকে মাদক বহনকারী নৌকাগুলো ধ্বংস করেছে। অন্যদিকে, কারাকাস এই যুদ্ধজাহাজ মোতায়েনকে অবরোধের শামিল বলে বর্ণনা করেছে।


মাদুরো তার টুপি সম্পর্কে বলেন, ‘আমার টিউনিক এবং যুদ্ধের বেরেট আছে, ‘যা তার প্রয়াত পরামর্শদাতা, সমাজতান্ত্রিক আইকন হুগো শ্যাভেজ পরতেন এমন একটি টুপির কথা মনে করিয়ে দেয়।’


মাদুরো বিশ্ববিদ্যালয়ের মঞ্চে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বক্তব্য দেন। তিনি দেশকে উচ্চ সতর্কতায় রেখেছেন এবং যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন’ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক বিশেষ ক্ষমতা অর্জনের জন্য জরুরি অবস্থা জারি করার প্রস্তুতির কথা জানান।


মাদুরো বলেন, তার প্রতিক্রিয়া জাতীয় শক্তি প্রদর্শন এবং ভেনিজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অভিযোগ নাকচ করে বলেন, ভেনিজুয়েলার সামরিক বাহিনী মাদক চক্রের সঙ্গে যুক্ত নয়। মাদুরো বলেন, ‘মার্কো রুবিওর মন্তব্যের নিন্দা জানাচ্ছি এবং আমাদের সেনাদের নৈতিকতার পক্ষে সমর্থন দিচ্ছি।’


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মাদুরো নিজেই একটি মাদক চক্র পরিচালনা করেন এবং মাদক পাচার দমন করতেই এই যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।


যুক্তরাষ্ট্র মাদুরোর গ্রেপ্তারের জন্য ৫ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। ভেনিজুয়েলা এবং অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশগুলো আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন হয়তো  মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর জন্য একটি হামলার মহড়া হতে পারে। পশ্চিমা বিশ্বের অনেকেই তাকে একজন দমনমূলক এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী শাসক হিসেবে দেখে, যিনি গত দুটি নির্বাচন জালিয়াতির মাধ্যমে জয়ী হয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড