ঢাকা | বঙ্গাব্দ

হামাসের স্বীকৃতি ‘গুরুত্বপূর্ণ' অগ্রগতি

কিয়ার স্টারমার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব আমাদের আগের চেয়ে শান্তির অনেক কাছে পৌঁছে দিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৪ অক্টোবর, ২০২৫
হামাসের স্বীকৃতি ‘গুরুত্বপূর্ণ' অগ্রগতি কিয়ার স্টারমার।

যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তিচুক্তিটি হামাসের মেনে নেওয়াকে গাজায় যুদ্ধ অবসানে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুক্রবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। লন্ডন থেকে এএফপি এ খবর জানিয়েছে।


স্টারমার আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব আমাদের আগের চেয়ে শান্তির অনেক কাছে পৌঁছে দিয়েছে। দ্রুত চুক্তিটি বাস্তবায়ন করতে সব পক্ষকে অনুরোধ জানান তিনি।


সূত্র: এএফপি


এসজেড