ঢাকা | বঙ্গাব্দ

শেষ মুহূর্তে গোল খেয়ে চেলসির কাছে হারলো লিভারপুল

  • নিজস্ব প্রতিবেদক | ০৫ অক্টোবর, ২০২৫
শেষ মুহূর্তে গোল খেয়ে চেলসির কাছে হারলো লিভারপুল ফাইল ছবি

শেষ মুহূর্তে গোল খেয়ে আবারও চেলসির কাছে হারলো লিভারপুল। সেলহার্স্ট পার্কে ৯৭তম মিনিটে গোল খেয়ে প্যালেসের কাছে ২-১ গোলে হেরেছিল লিভারপুল। শনিবার (৪ অক্টোবর) স্টামফোর্ড ব্রিজে ঠিক একই ব্যবধানে হারলো আর্নে স্লটের দল। ম্যাচের ৯৫তম মিনিটে চেলসির হয়ে গোলটি করেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাও।


ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চেলসি। ১৪তম মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে স্বাগতিকদের এগিয়ে দেন মোইজেস কাইসেদো। দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে দোমিনিক সবোসলাইয়ের ক্রস আলেকসান্ডার ইসাকের পায়ে লেগে কোডি গাকপোর সামনে পড়ে। ডাচ ফরোয়ার্ড গোল করে ম্যাচে সমতা ফেরান।


তবে শেষ মুহূর্তে মার্ক কুকুরেয়ার পাস থেকে ছয় গজ বক্সে বল পেয়ে জাল খুঁজে নেন এস্তেভাও। ব্রাজিলিয়ান এই তরুণ আগেও চেলসির বিপক্ষে গোল করেছিলেন, ক্লাব বিশ্বকাপে পালমেইরাসের হয়ে।


এই হারে শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করল লিভারপুল। সাত ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৫, অবস্থান দ্বিতীয়। আজই ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে আর্সেনাল। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চেলসি রয়েছে ছয় নম্বরে।


thebgbd.com/NIT