শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে রাজধানীতে সিনেমাটির শুটিং শুরু হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শিল্পীরা।
দেশপ্রেম, মানবিক আবেগ ও অ্যাকশন নির্ভর গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। এখানে এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। সিনেমাটির গল্পে রয়েছে একজন দায়িত্বশীল সেনা কর্মকর্তার জীবন, তার লড়াই, ত্যাগ আর সংকট মোকাবেলার চিত্র।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। তিনি শিগগিরই শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।
‘সোলজার’–এর মাধ্যমে দীর্ঘদিন পর শাকিব খানকে দেখা যাবে নতুন লুকে এবং ভিন্নধর্মী চরিত্রে এবং এটি মুক্তির লক্ষ্যে এখন চলছে পুরোদমে কাজ।
উল্লেখ্য, শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘তাণ্ডব’, যা কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসে। ‘সোলজার’ নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ দেখা দিয়েছে।
thebgbd.com/NIT