ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালী বিভাগ চাই: পলাশ

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে সরব হয়ে উঠেছেন জেলার সাধারণ মানুষ। গত কিছুদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী বিভাগ চাই: পলাশ ছবি : সংগৃহীত।

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে সরব হয়ে উঠেছেন জেলার সাধারণ মানুষ। গত কিছুদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি। এই দাবির পক্ষে এবার সরব হলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ।

‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে যিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন, সেই পলাশ নিজেও নোয়াখালীর সন্তান। তার বাড়ি জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে। বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।”

পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে তা ৭৫ হাজারের বেশি লাইক পেয়েছে। শেয়ার করেছেন প্রায় ২ হাজার মানুষ। আর মন্তব্য করেছেন ১২ হাজারের বেশি।

টেলিভিশন ও ওটিটি মাধ্যমের পরিচিত মুখ জিয়াউল হক পলাশ বিনোদন অঙ্গনে কাজ করছেন প্রায় ১৩ বছর ধরে। শুরুটা করেছিলেন সহকারী হিসেবে। এরপর নিজেকে প্রমাণ করেছেন অভিনেতা ও নির্মাতা—দুই ভূমিকাতেই।

এখন পর্যন্ত একক ও ধারাবাহিক মিলিয়ে প্রায় ৮০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মেও সফলভাবে কাজ করছেন। ২০১৮ সালে প্রচারিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় ধরণের পরিচিতি পান পলাশ।

thebgbd.com/NA