গাজা থেকে মুক্তি পাওয়া সাত ইসরায়েলি জিম্মিকে সোমবার গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থা জেরুজালেম থেকে এএফপি জানায়, এর আগে তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছে, ‘৭৩৮ দিন ধরে এই কথাটি বলার অপেক্ষায়, নিজ গৃহে স্বাগতম।’ মন্ত্রণালয় মুক্তি পাওয়া জিম্মিদের নামও প্রকাশ করেছে। তারা হলেন-গাই গিলবোয়া দালাল, আইতান মোর, মাতান অ্যাংগ্রেস্ট, আলোন ওহেল, গালি, জিভ বারম্যান ও ওমরি মিরান।
সূত্র: এএফপি
এসজেড