ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনায় সংবর্ধনা অনুষ্ঠানে বসা নিয়ে জুলাই যোদ্ধা ও আয়োজক কমিটির মধ্যে বাকবিতণ্ডা

  • নিজস্ব প্রতিবেদক | ১৩ অক্টোবর, ২০২৫
নেত্রকোনায় সংবর্ধনা অনুষ্ঠানে বসা নিয়ে জুলাই যোদ্ধা ও আয়োজক কমিটির মধ্যে বাকবিতণ্ডা ফাইল ছবি

নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে জুলাই যোদ্ধা ও আয়োজক কমিটির মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) জেলা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।


জানা যায়, সোমবার নেত্রকোনা পাবলিক হলে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে আসন গ্রহণ চলাকালে জেলার মদন উপজেলার জুলাইযোদ্ধা চৌধুরী মো. নওশীন পাশা দিপু আসন গ্রহণ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মঞ্চের উপরে বসা নেতৃবৃন্দের সঙ্গে।

 

এ সময় দিপু বলেন, নেত্রকোনার মদন উপজেলা থেকে আন্দোলন শুরু হয়েছে, অথচ মদনের জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। এ নিয়ে তিনি মঞ্চে উপস্থিত জেলা প্রশাসক সহ অন্যান্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে তাকে নিবৃত্ত করে অনুষ্ঠান শুরু হয়।


thebgbd.com/NIT