আগের দিন হামাস কর্তৃক ফিরিয়ে আনা দুই মৃত জিম্মির মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী একথা জানিয়েছে। সেনাবাহিনী ‘জিম্মি রোনেন এঞ্জেলের পরিবারকে’ জানায় তার লাশ ইসরায়েলে রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় পুনর্ব্যক্ত করেছে যে ‘সকল নিহত জিম্মিকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত’ ইসরায়েল কোনও প্রচেষ্টা ছাড়বে না। নির ওজ কিব্বুৎজের বাসিন্দা ৫৪ বছর বয়সী এঞ্জেলকে হামাস তার বাড়ি থেকে অপহরণ করা হয়। ২০২৩ সালে ১ ডিসেম্বর ইসরায়েলি সেনাবাহিনী এঞ্জেলের মৃত্যুর ঘোষণা দেয়।
সূত্র: এএফপি
এসজেড