ঢাকা | বঙ্গাব্দ

ভারতীয় নাগরিক জগদীশ সিংকে আবারও গ্রেপ্তার দেখিয়েছেন আদালত

আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় গ্রেপ্তার হওয়া ভারতীয় নাগরিক জগদীশ সিংকে (৫০) আবারও গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ অক্টোবর, ২০২৫
ভারতীয় নাগরিক জগদীশ সিংকে আবারও গ্রেপ্তার দেখিয়েছেন আদালত ছবি : সংগৃহীত।

আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় গ্রেপ্তার হওয়া ভারতীয় নাগরিক জগদীশ সিংকে (৫০) আবারও গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

আশুলিয়া থানায় দায়ের হওয়া মামলা নং-৩১/০৪/২৫-এ বলা হয়েছে, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

অভিযোগ রয়েছে, জগদীশ সিং বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে দেশে প্রবেশ করেন। তার প্রতারণামূলক কার্যক্রমের কারণে আশুলিয়ার লা-মীম অ্যাপারেলস নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৫ হাজার শ্রমিক।

ভুক্তভোগীদের অভিযোগ, এই প্রতারকের কর্মকাণ্ড বাংলাদেশের অর্থনীতি ও গার্মেন্টস খাতকে হুমকির মুখে ফেলেছে। ১৪ সেপ্টেম্বর, ২০২৪ থেকে বাংলাদেশে অবৈধভাবে সে অবস্থান করে বাংলদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে যাচ্ছে। এমতাবস্থায় তাকে আরও অধিক সময় আইনি হেফাজতে রেখে এই পুরো সংঘবদ্ধ চক্রটাকে জরুরি ভিত্তিতে আটকিয়ে বিচারের মুখোমুখি করা জরুরি। এদের আইনের আওতায় আনতে না পারলে আমাদের পোশাকশিল্প তথা বাংলাদেশের প্রধান রপ্তানি খাত ধ্বংসের দিকে ধাবিত হবে। উল্লেখ‍্য যে, সে যদি কোনোভাবে জেল থেকে ছাড়া পেয়ে যায়, তাহলে যেকোনো বড় ধরনের রাষ্ট্রী ও পোশাক শিল্পের ক্ষতি করতে পারে। তারা জগদীশ সিংয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।  

উল্লেখ্য, গত রোববার (১২ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে জগদীশ সিংকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি জগদীশ সিং ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে ভুয়া নথি তৈরি, স্বাক্ষর জাল এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালান।

এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আসামির অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

thebgbd.com/NA