ঢাকা | বঙ্গাব্দ

উগান্ডায় দুর্ঘটনায় নিহত ৬৩

পুলিশ জানায়, মধ্যরাতের ঠিক পরে কাম্পালা-গুলু মহাসড়কে দুটি বাস ওভারটেক করার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ।
  • অনলাইন ডেস্ক | ২২ অক্টোবর, ২০২৫
উগান্ডায় দুর্ঘটনায় নিহত ৬৩ দুর্ঘটনাকবলিত বাস।

উগান্ডায় একটি প্রধান মহাসড়কে বুধবার ভোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬৩ জন নিহত ও বেশ ক’জন আহত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বুধবার নাইরোবি থেকে এএফপি এ খবর জানায়।


এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে পুলিশ জানায়, মধ্যরাতের ঠিক পরে কাম্পালা-গুলু মহাসড়কে দুটি বাস ওভারটেক করার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে ৬৩ জন প্রাণ হারায় এবং আরো বেশ ক’জন আহত হয়। তারা সকলেই দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রী।


সূত্র: এএফপি


এসজেড