ঢাকা | বঙ্গাব্দ

কম্বোডিয়ায় ৫৭ দ. কোরীয় ও ২৯ চীনা গ্রেপ্তার

কম্বোডিয়ায় বহু বিলিয়ন ডলারের জালিয়াতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কয়েক হাজার মানুষ এতে জড়িত রয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৩ অক্টোবর, ২০২৫
কম্বোডিয়ায় ৫৭ দ. কোরীয় ও ২৯ চীনা গ্রেপ্তার কম্বোডিয়া

কম্বোডিয়ার কর্তৃপক্ষ আন্তর্জাতিক সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ কোরিয়ার ৫৭ জন ও চীনের ২৯ জন নাগরিককে গ্রেপ্তার করেছে। নমপেন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


কম্বোডিয়ার সাইবার অপরাধ বিরোধী কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাজধানী নম পেনে স্থানীয় কর্তৃপক্ষ একটি ভবনে জালিয়াতি কার্যক্রম পরিচালিত হওয়ার সন্দেহে অভিযান চালিয়ে পুলিশ দক্ষিণ কোরিয়ার ৫৭ জন ও চীনের ২৯ জন  নাগরিককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি কর্তৃপক্ষ ১২৬টি কম্পিউটার ও ৩০টি ফোনও জব্দ করেছে।


বৃহস্পতিবার একটি সরকারি কমিশন জানিয়েছে, অবৈধ নেটওয়ার্কগুলোয় কাজ করার অভিযোগে আটক থাকা বেশ ক’জনকে দক্ষিণ কোরিয়া ফিরিয়ে নেওয়ার ক’দিন পর এই গ্রেপ্তার করা হয়েছে। কম্বোডিয়ায় বহু বিলিয়ন ডলারের জালিয়াতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কয়েক হাজার মানুষ এতে জড়িত রয়েছে। কেউ কেউ স্বেচ্ছায় আবার কেউ বা সংগঠিত অপরাধী গোষ্ঠীর খপ্পরে পড়ে বাধ্য হয়ে।


সূত্র: এএফপি


এসজেড