স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাবেক সাংগঠনিক সম্পাদক ইউকে প্রবাসী জনাব তাহের আল তামিম এর অর্থায়নে ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার বাদ জুম্মা টি.এম হিফজুল কুরআন একাডেমির হাফেজি অধ্যয়নরত ছাত্রদের সাথে মধ্যাহ্নভোজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেম টি.এম হিফযুল কুরআন একাডেমির ছাত্র মাসুদ আহমেদ।
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাধারণ সম্পাদক আলি হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সভাপতি মাওলানা হুমায়ুন কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর কার্যনির্বাহি সদস্য আশিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টি.এম হিফযুল কুরআন একাডেমির প্রিন্সিপাল মাওলানা আমিরুল ইসলাম সাহেব।
বক্তব্য রাখেন টি.এম হিফযুল করআন একাডেমির শিক্ষক মাওলানা বেলাল আহমেদ সাহেব,মাওলানা ওলিউর রহমান সাহেব,মাওলানা সুলেমান আলী সাহেব।
আরও বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রতিষ্ঠাতা সদস্য জনাব মাছুম মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম,ইতালি প্রবাসী শিহাব আহমেদ বাবুল।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সহ- প্রচার সম্পাদক সামসুন্নুর রহমান,সিনিয়র সদস্য আবু হানিফ সুমন আহমেদ,সিনিয়র সদস্য সুহেল আহমদ,সহ-শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রাহিম আহমেদ,
উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সম্মানিত সদস্য ও স্থানীয় সংবাদ মাধ্যম জুলাই-বি'প্ল'প - ২৪ এর প্রতিনিধি আল আমিন, সদস্য আবু তাহের নাসির প্রমূখ।
দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।