ঢাকা | বঙ্গাব্দ

গাজার সীমান্ত থেকে জরুরি অবস্থা প্রত্যাহার

ইসরায়েল কাৎজ জানান, নতুন নিরাপত্তা বাস্তবতার প্রতিফলন এবং ১০ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতির কারণে এই সিদ্ধান্ত।
  • অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর, ২০২৫
গাজার সীমান্ত থেকে জরুরি অবস্থা প্রত্যাহার বিধ্বস্ত গাজা।

ইসরায়েলে হামাসের হামলার পর এই প্রথমবারের মতো গাজা সীমান্তের কাছাকাছি অঞ্চল থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। সোমবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ তথ্য জানান। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


কাৎজের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সুপারিশ গ্রহণ করে ৭ অক্টোবরের (২০২৩ সালের) পর প্রথমবারের মতো নিজ দেশের ওপর থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত দেশের দক্ষিণাঞ্চলে নতুন নিরাপত্তা বাস্তবতার প্রতিফলন এবং ১০ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি বহাল থাকার কারণে এলো।


সূত্র: এএফপি


এসজেড