ঢাকা | বঙ্গাব্দ

চীনের ফেন্টানিল শুল্ক কমানোর ইঙ্গিত

ফেন্টানিল একটি সিনথেটিক (কৃত্রিমভাবে তৈরি) ব্যথানাশক ওপিওয়েড ড্রাগ। এটি খুব অল্প পরিমাণেই প্রাণঘাতী হতে পারে।
  • অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর, ২০২৫
চীনের ফেন্টানিল শুল্ক কমানোর ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের ওপর আরোপিত ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক কমানোর আশা করছেন। দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে তিনি এ কথা বলেন। খবর এএফপি’র।


এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আশা করি, শুল্কটা কমাতে পারব, কারণ, বিশ্বাস করি, তারা (চীন) ফেন্টানিল সমস্যায় আমাদের সহায়তা করবে। চীন ফেন্টানিল ইস্যুতে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করবে।’


ফেন্টানিল একটি সিনথেটিক (কৃত্রিমভাবে তৈরি) ব্যথানাশক ওপিওয়েড ড্রাগ। এটি খুব অল্প পরিমাণেই প্রাণঘাতী হতে পারে। কিন্তু বর্তমানে এটি অবৈধভাবে তৈরি ও বিক্রি হচ্ছে। 


সূত্র: এএফপি


এসজেড