ঢাকা | বঙ্গাব্দ

গাজায় হামলা, ২২ শিশুসহ নিহত ৫০

রাত থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। যার মধ্যে কিছু নারী ও শিশু রয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর, ২০২৫
গাজায় হামলা, ২২ শিশুসহ নিহত ৫০ হামলার পর তোলা ছবি।

গাজার সিভিল ডিফেন্স সংস্থা বুধবার জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজা ভূ খণ্ডে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। যার মধ্যে ২২ জনই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০০ জন। গাজা সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে।


সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, গত রাত থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। যার মধ্যে কিছু নারী ও শিশু রয়েছেন। হামলার বিষয়টি ‘যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট ও প্রকাশ্য লঙ্ঘন’। গাজার পরিস্থিতিকে ‘ধ্বংসাত্মক ও ভয়াবহ’ বলেও বর্ণনা করেছেন বাসাল ।


সূত্র: এএফপি


এসজেড