ঢাকা | বঙ্গাব্দ

রাজবাড়ীতে পদ্মার এক কাতল ৫২ হাজারে বিক্রি

  • নিজস্ব প্রতিবেদক | ০৯ নভেম্বর, ২০২৫
রাজবাড়ীতে পদ্মার এক কাতল ৫২ হাজারে বিক্রি ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দের চর কুশাহাটা এলাকায় পদ্মা নদীতে ধরা পড়া ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ৫২ হাজার টাকায় বিক্রি হয়েছে। সিলেট শহরের লন্ডনপ্রবাসী এক ব্যক্তি কাতলটি কিনে নেন। রোববার (০৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাতলটি জেলে মঙ্গল হালদারের জালে ধরা পড়ে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলে মঙ্গল হালদারের কাছ থেকে দুই হাজার ৫০০ টাকা কেজি দরে আধা মণ ওজনের কাতল মাছটি আমি কিনে নেই।

পরে অনলাইনে যোগাযোগ করে কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে সিলেট শহর এলাকার লন্ডনপ্রবাসী এক ব্যক্তির কাছে কাতলটি ৫২ হাজার টাকায় বিক্রি করেছি।’

thebgbd.com/NIT