ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত ১

  • নিজস্ব প্রতিবেদক | ১০ নভেম্বর, ২০২৫
রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত ১ ফাইল ছবি

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।


প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে ফাঁকা জায়গায় গুলি করে পালায় দুর্বৃত্তরা। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে তাকা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।


ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


thebgbd.com/NIT