ঢাকা | বঙ্গাব্দ

আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাক্রোঁ

এই বৈঠকটি ফরাসি প্রেসিডেন্টের সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর অনুষ্ঠিত হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ১১ নভেম্বর, ২০২৫
আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাক্রোঁ ইমানুয়েল ম্যাক্রোঁ ও মাহমুদ আব্বাস।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক  করবেন বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘পূর্ণ বাস্তবায়ন’ নিয়ে এ বৈঠক হতে পারে। ফরাসি প্রেসিডেন্টের  কার্যালয় এ তথ্য জানিয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির এক মাস পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


৮৯ বছর বয়সী আব্বাস দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান, যারা পশ্চিম তীরের কিছু অংশের ওপর সীমিত নিয়ন্ত্রণ প্রয়োগ করে এবং চুক্তির আওতায় গাজায় শাসনভার গ্রহণ করার কথা বিবেচনা করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্টর  কার্যালয় জানিয়েছে, ‘দুই নেতা ‘শান্তি পরিকল্পনার পরবর্তী পদক্ষেপগুলো, বিশেষ করে নিরাপত্তা, শাসন এবং পুনর্গঠনের ক্ষেত্রে’ আলোচনা করবেন।’


এই বৈঠকটি ফরাসি প্রেসিডেন্টের সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর অনুষ্ঠিত হচ্ছে। এই পদক্ষেপকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ‘ঐতিহাসিক এবং সাহসী’ বলে প্রশংসা করেছে।


আব্বাসের সঙ্গে আলোচনার সময়, ম্যাক্রোঁ গাজার জন্য মানবিক সহায়তার প্রবেশাধিকার বজায় রাখার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে পরিবর্তনগুপলভ মোকাবেলা করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড